২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,সন্ধ্যা ৬:২৬

শিরোনাম
কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কৃষ্ণ সাগরে ডুবে গেল রাশিয়ার যুদ্ধজাহাজ ‘মসকভা’

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনের কৃষ্ণ সাগরে বিস্ফোরণের শিকার রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ‘মসকভা’ ডুবে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর আগে ওই জাহাজটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করেছিল ইউক্রেন। খবর আলজাজিরা।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যমগুলো জানায়, কৃষ্ণ সাগরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাওয়া ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ মসকভা’কে বন্দরে ফিরিয়ে আনার সময় ঝড়ো আবহাওয়ায় ডুবে যায়।

রুশ মন্ত্রণালয় জানায়, জাহাজটি নির্ধারিত বন্দরের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় সমুদ্রের অস্বাভাবিক ঢেউয়ের কারণে জাহাজটি ডুবে যায়।

এদিকে মন্ত্রণালয়কে উদ্ধৃতি দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, গোলাবারুদ বিস্ফোরিত হওয়ার পরে আগুনের সূত্রপাতের কারণে জাহাজটি তার ভারসাম্য হারিয়ে ফেলে।

ইউক্রেনের কৃষ্ণ সাগরে অবস্থারত রাশিয়ার ওই যুদ্ধজাহাজে দুটি নেপচুন অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল দিয়ে এই হামলা চালানোর দাবি করে ইউক্রেন। তবে আগুন লাগার কারণে জাহাজে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছিল রাশিয়া।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন