২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৯:১৫

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

কয়রা-পাইকগাছার উন্নয়নে দাঁড়িপাল্লারকে বিজয়ী করুন-আবুল কালাম আজাদ

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা-৬ আসনের (কয়রা-পাইকগাছা) দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের জয় মানেই হলো কয়রা-পাইকগাছার অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নের জয়। এই জয় কোন ব্যক্তির একক সাফল্য নয়, বরং এটি হবে এই জনপদের মানুষের দীর্ঘদিনের অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত বিজয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কয়রা উপজেলার ঘুগরাকাটী বাজারে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এছাড়াও মাওলানা আবুল কালাম আজাদ দিনব্যাপী কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হরিনগর, মহারাজপুর ইউনিয়নের মাদার বাড়ি বটতলা বাজারে পথসভা ও অন্তাবুনিয়া বাজারে পথসভা, বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়ি ও কয়রা সদর ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিলে নেতৃত্ব দেন।

ঘুগরাকাটী বাজারে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন বাগালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আব্দুল হামিদ। বাগালী ইউনিয়নের কর্মপরিষদ সদস্য সরোয়ার হোসেনের পরিচালনার বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, কয়রা উপজেলা সভাপতি মাজহারুল ইসলাম, কয়রা সদর ইউনিয়ন আমীর মিজানুর রহমান, যুব বিভাগের থানা সেক্রেটারি জি এম মোনায়েম বিল্লাহ, যুব বিভাগের কয়রা সদর ইউনিয়ন সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন