২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,দুপুর ১:০০

শিরোনাম
খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত

ঈদে খুলনায় একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে দুটি সিনেমা

প্রকাশিত: জুলাই ৯, ২০২২

  • শেয়ার করুন

সিনেমাপ্রেমী দর্শকের জন্য ঈদ মানে নতুন সিনেমা। প্রতি ঈদেই মুক্তি পায় বড় আয়োজনের, তারকাবহুল সিনেমা। বিশেষ করে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সিনেমা থাকে কমন ফ্যাক্টর হিসেবে। কিন্তু এবার ঘটছে ব্যতিক্রম। গত এক দশকের ইতিহাসে এই প্রথম কোনো ঈদে শাকিবের সিনেমা মুক্তি পাচ্ছে না।
এ কারণে অবশ্য শাকিব ভক্তদের মন খারাপ। তবে সিনেপ্রেমীদের জন্য ঈদের উৎসব একেবারে রঙহীন হচ্ছে না। কারণ তিনটি আলোচিত সিনেমা মুক্তি পাচ্ছে এবারের কোরবানির ঈদে। সিনেমা তিনটি হলো রায়হান রাফি পরিচালিত ও শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান অভিনীত পরান, অনন্য মামুন পরিচালিত, রোশান, পূজা অভিনীত সিনেমা সাইকো এবং বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত, অনন্ত জলিল-বর্ষা জুটির সিনেমা দিন- দ্য ডে।
এদিকে খুলনা মহানগরীর মহানগরীর খালিশপুরস্থ ডিজিটাল প্রেক্ষাগৃহ চিত্রালীতে একই সঙ্গে মুক্তি পাচ্ছে ঈদের দুটি সিনেমা। সিনেমা দুটি হল সাইকো ও পরাণ। ঈদে একাধিক ছবির মুক্তির রেওয়াজ থাকলেও এইবারই প্রথম ঈদের ছবিতে ব্যতিক্রম ঘটেছে। একই প্রেক্ষাগৃহে দুটি ছবি মুক্তির ঘটনা বিরল। এ প্রসঙ্গে চিত্রালী প্রেক্ষাগৃহের পরিচালক তপু খান বলেন, এবারের ঈদে দর্শকদের অধিক বিনোদন দেওয়া ও দর্শককে হলমূখী করার জন্য আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। তিনি আরও জানান ঈদের দিন থেকে প্রতিদিন চারটি শো চলবে। দুটি ছবি চারটি শোতে বিভক্ত করে চালানো হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন