২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,দুপুর ২:২৬

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

শার্শায় চোরাই মটরসাইকেল সহ আটক ১।

প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
যশোরের শার্শা বাগআঁচড়ায় চোরাই মটরসাইকেল সহ মনিরুল ইসলাম (৩৮)নামে এক চোরকে আটক করেছে বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।শুক্রবার পাচভুলোট এলাকা থেকে চুরি হওয়ার মটরসাইকেল সহ তাকে আটক করা হয়।আটক মনিরুল ইসলাম শার্শা থানার পাচভূলেট গ্রামের মশিয়ার রহমানের ছেলে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান,বাগআঁচড়া জহুরা ক্লিনিকে সামনে থেকে সহিদ হোসেন নামে এক ব্যক্তির মটরসাইকেল চুরি হয়ে যায়।পরে সে ফাঁড়িতে জানালে পুলিশ উদ্ধার করা জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাতে থাকে। এ পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় পাচভূলেট গ্রামের মনিরুল ইসলাম এ কাজের সাথে জড়িত। পরে তাকে আটক করা হয় এবং তার দেওয়া জবানবন্দিতে মটরসাইকেল টি উদ্ধার করা হয়েছে।তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
পাচভূলেট গ্রামের ইউপি সদস্য নেছার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন বাগআঁচড়া ফাঁড়ির পুলিশ মনিরুল ইসলাম এর বাড়ি থেকে একটি চোরাই মটরসাইকেল সহ তাকে আটক করেছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৩/০৪/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন