১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৮:০০

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

মাগুরায় কেএমপির এডিসি লাবনীর ঝুলন্ত লাশ উদ্ধার, গুলি করে আত্মঘাতী হলেন কনস্টেবল

প্রকাশিত: জুলাই ২১, ২০২২

  • শেয়ার করুন

খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের (এডিসি) খন্দকার লাবণী আক্তারের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ মাগুরায় অবস্থিত তার নানাবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুরে নানার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে মাহমুদুল হাসান নামে এক কনস্টেবলের মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খন্দকার লাবণী খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। দুই দিন আগে ছুটিতে মাগুরায় আসেন তিনি। লাবণী বিসিএস ৩০ ব্যাচের ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নানাবাড়ি থেকে তার লাশ উদ্ধার হয়।

খুলনা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ) এস এম ফজলুল হক গণমাধ্যমকে জানান, লাবণী ছুটিতে ছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত খন্দকার লাবণীর বাড়ি মাগুরার শ্রীপুরের বরালিদহ গ্রামে। তার স্বামী তারেক আব্দুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন ভারতে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, গতকাল বুধবার দিনগত রাত ১১টার দিকে মাহমুদুল হাসানের মরদেহ পাওয়া যায় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদে। পুলিশের ধারণা, তিনি নিজের সরকারি অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান জানান, বুধবার রাতে ডিউটি শেষ করে মাহমুদুল হাসান পুলিশ লাইনে ব্যারাকে ফিরে যান। রাতের কোনো এক সময় তিনি ব্যারাকের ছাদে উঠে নিজের নামে থাকা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে এমনটি শুনেছি।

তিনি আরও বলেন, তারা আত্মহত্যা করেছেন, নাকি তাদের হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

কামরুল হাসান আরও জানান, দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, দুই মৃত্যুর সাথে কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন