২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:১৪

শিরোনাম
সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত

বেনাপোল বন্দর হয়ে ভারতে গেল ইউরোপিয়ান কার র‍্যালী

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
ইউরোপের শত বছরের পুরনো বিভিন্ন মডেলের  গাড়ির র‍্যালি বাংলাদেশ ভ্রমন শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে।

শুক্রবার সকাল ১১ টায় ১৬ টি কার ও ২টি  মটর সাইকেল নিয়ে র্যালীটি বেনাপোল ও পেট্রাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে ঢোকে।

জানা যায়, গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র‍্যালি’ শীর্ষক এই যাত্রা শুরু হয়। বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য,নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই র‍্যালিতে অংশ নেন। তাঁরা ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হওয়ার কথা।

র‍্যালির বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক র‍্যালি প্রবেশ করে। কার র‍্যালিতে অংশ নেওয়া বিদেশি নাগরিকেরা বাংলাদেশের আতিথেয়তায় খুব খুশি।  বাংলাদেশের মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতির প্রতি সরেজমিনে ধারনা নিতে তারা এধরনের ভ্রমন করছে  বলে জানা গেছে। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হওয়ার কথা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন