৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ২:৩২

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

বেনাপোল পুটখালী সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক।

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২২

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল পুটখালী সীমান্তে ১০টি স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৪) নামে এক নারী স্বর্ণ পাচারকারী আটক হয়েছে।আটক রত্না বেগম পুটখালী উত্তর পাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

রোববার (৬ই নভেম্বর ২০২২) রাত ৯.১৫ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পুটখালী সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬২ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়ার আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে তল্লাশী করে ওই নারীকে আটক করা হয়। পরে নারী বিজিবি সদস্যদের দিয়ে তার দেহে তল্লাশি করে এ বিপুল পরিমাণে স্বর্ণেরবার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৫ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছেন বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, রোববার রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি এক নারী বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে পাচারের উদ্দেশ্যে ভারতে পাচার উদ্দেশ্যে পুটকালীন সীমান্তের দিকে যাচ্ছে। এ সময়ে ওই নারী পুটখালী উত্তরপাড়া সীমান্তের সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১৬২ আর পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আয়না খাতুনের বাড়ীর পশ্চিম পার্শ্বে কলাবাগানের মধ্যে প্রবেশ করলে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ওই নারীকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশি করে ১০টি স্বর্ণের বর উদ্ধার করা হয়। আটকৃত নারীর বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন