৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১২:৪৬

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ প্রতিরোধের বিরুদ্ধে খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের মানববন্ধন

প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২০

  • শেয়ার করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণের বিরোধিতার নামে স্বাধীনতা বিরোধী, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ রবিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে খুলনা জেলা সেচ্ছাসেবক লীগ মানববন্ধন কর্মসূচী পালন করে।
জেলা সেচ্ছাসেবক লীগের সংগ্রামী আহবায়ক মালিক ছরোয়ারের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক মোঃ মোতালেব হোসেন ও হাজী সাইফুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট্য আইনজীবি এ্যাড. সুজিত কুমার অধিকারী, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু এবং জেলা যুবলীগের সভাপতি ও সাবেক জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল।
অন্যাের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ ফেরদাউসুর রহমান, এমএম আজিজুর রহমান রাসেল, মঈনউদ্দিন মাসুদ রানা, কুমারেশ মন্ডল, জাহাঙ্গীর হোসেন, শেখ রেজাউল করিম রেজা, এফএম হাবিবুর রহমান, বি এম মনি, মোঃ আজিম মিয়া, শাহ নুর মোহাম্মদ, রুহুল আমিন রবি, মোঃ হুমায়ুন কবির, এ্যাড. মোশারফ হোসেন, জিএম তৈয়বুর রহমান, মোঃ রাসেল ভুলু, শেখ মইনুদ্দিন, মোঃ ফয়সাল আহম্মেদ, লিন্টন দাস, আবুল বাসার, রাজিব দাস, মোঃ অহিদুজ্জামান, হান্নান গাজি, মিঠুন দাস, সুরভী লাইজু, তানভীর রহমান অপু, নূর ইসলাম, ছাইদুল ইসলাম বাবু, আবুল হাসেম, রবিউল ইসলাম রুবেল, শেখ দাউদ আলী, পরাগ পারভেজ রুবেল, আরিফ জাহান সবুজ, মাহামুদুল হাসান মুক্ত, মাহমুদ, রফিক ও ফয়সাল প্রমুখ। এসময়ে স্বাধীনতার মহান স্থাপতির ভাষ্কর্য নিমার্ণের বিরোধীতাকারীদের তীব্র নিন্দা জানান বক্তারা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন