২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:২৭

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, ৯ সেনা নিহত

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য ডেস্ক: পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছে এবং আরো ২০ জন আহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে এই আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। দেশটির প্রাদেশিক মন্ত্রী ফিরোজ জামাল শাহ বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল আরোহী ছিল এবং সে মোটরসাইকেল নিয়ে সামরিক কনভয়ের মধ্যে থাকা ট্রাককে ধাক্কা দেয়।’ আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুতে এই হামলার ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এই হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তীর গিয়ে পড়ছে পাকিস্তানি তালেবানদের ওপর। কারণ তারা ২০২২ সাল থেকে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা বাড়িয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাকিস্তানের বান্নু এলাকা উত্তর ওয়াজিরিস্তানের প্রাক্তন জঙ্গি ঘাঁটির কাছে অবস্থিত, যেটি বিদ্রোহীরা ঘাঁটি হিসেবে ব্যবহার করত। সেনাবাহিনী কয়েক বছর আগে স্থানীয় এবং বিদেশী জঙ্গিদের অঞ্চলটি থেকে প্রতিহত করে। তবে মাঝে মাঝেই হামলার ঘটনা ঘটে। এই অঞ্চলের স্থানীয় তালেবানরা ‘তেহরিক-ই-তালেবান পাকিস্তান’ নামে পরিচিত। যারা এলাকায় পুনরায় সংগঠিত হচ্ছে, যা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি তালেবান একটি পৃথক গোষ্ঠী হলেও আফগান তালেবানদের সহযোগী।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন