১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৮:১৮

শিরোনাম
প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে অংশগ্রহণমূলক উন্নয়ন ও কর্ম-পরিকল্পনা প্রনয়ণ সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা

পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ঘুর্ণিঝড় ইয়াসের প্রভাবে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার

প্রকাশিত: মে ৩০, ২০২১

  • শেয়ার করুন

পাইকগাছার সোলাদানা ইউনিয়নে ঘুর্ণিঝড় ইয়াসের প্রবল জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্থ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। হাতে হাত রেখে এলাকাবাসী এ কাজে অংশগ্রহণ করেন।
উপজেলার হরিখালী মৌজায় শিবসা নদীর তীরে ওয়াপদার বাঁধ প্রবল জোয়ারের পানিতে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। ক্ষতিগ্রস্থ বাঁধ দিয়ে পানি ভিতরে প্রবেশ করে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ক্ষতি হয় চিংড়ি ঘের। এ ক্ষতিগ্রস্থ এলাকা মেরামতের জন্য খুলনা-৬ সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় শনিবার সকালে মেরামতের কাজ শুরু হয়। বর্তমান চেয়ারম্যান এস,এম, এনামুল হক ও আওয়ামীলীগনেতা আব্দুল মান্নান গাজী পৃথক ভাবে বিপুল সংখ্যক লোক হাতে-হাত রেখে বাঁধের কাজ শুরু করে। এদিকে স্থানীয় সংসদ সদস্যের নির্দেশনায় পার্শ্ববর্তী ইউনিয়ন লস্কর চেয়ারম্যান কে,এম, আরিফুজ্জামান তুহিন ইউনিয়ন থেকে লোক নিয়ে বাঁধের কাজে অংশগ্রহণ করেন। দুপুরের জোয়ার আসার আগেই বাঁধের কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকরী কমিশনার ভূমি শাহারিয়ার হক, অফিসার ইনচার্জ এজাজ শফী, ওসি অপারেশন স্বপন রায়, উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-প্রকৌশলী ফরিদ উদ্দীন, ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ ব্লু, এম এম আজিজুল হাকিম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন