১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৪৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান

তেরখাদায় ডাকাতের ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২১

  • শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খুলনার তেরখাদায় ডাকাত দলের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৬ ফেব্রুয়ারি) ভোরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। এর আগে শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আড়ফাঙ্গাসিয়া এলাকায় ছুরিকাঘাতে রক্তাক্ত জখম হন তিনি। আজ
নিহত জামাল শেখ স্থানীয় আড়ফাঙ্গাসিয়া গ্রামের মো. আব্দুর সাত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত গভীর রাতে তেরখাদার আড়ফাঙ্গাসিয়া গ্রামের স্কুল শিক্ষক মো. আব্দুল্লাহ্বার বাড়িতে ডাকাত দল হানা দেয়। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট শুরু করে। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে চিকিৎসার শুরু করেন মো. আব্দুল্লাহ্ ও তার পরিবার। ডাকাতদের আক্রমনের আভাস বুঝতে পেরে এগিয়ে আসে এলাকাবাসী। এর মধ্যে নিকট প্রতিবেশী ও আব্দুল্লার খালাতো ভাই জামাল শেখ একজন ডাকাতকে জাপটে ধরেন। পরে অন্য দস্যুরা জামাল শেখকে ছুরিকাঘাত করে। এতে মারাত্মক আহত হন জামাল। একপর্যায়ে এলাকায় ব্যাপক হৈচৈ শুরু হলে দস্যুদল ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা জামালকে উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে খুমেক হাসপাতালেই জামালের মৃত্যু হয়।
তেরখাদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তেরখাদার আড়ফাঙ্গাসিয়া এলাকায় দস্যুদের ছুরিকাঘাতে একজন রক্তাক্ত জখম হয়েছিলেন। পরে হাসপাতালে তিনি মারা গেছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন