২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১২:২৭

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

তাসকিনের নৈপুণ্যে ১৫ বছর পর জয় পেলো বাংলাদেশ

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২

  • শেয়ার করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের পর মূলপর্বে কখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। একে একে কেটে গেছে সাতটি আসর। অতপর বিশ্বকাপের অষ্টম আসরের প্রথম ম্যাচে পেল দ্বিতীয় জয়ের দেখা। আর তাসকিন আহমেদের নৈপুণ্যে দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করল সাকিব আল হাসান বাহিনী। এই পেসারের দুর্দান্ত বোলিংয়ে ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ১৩৫ রান করে নেদারল্যান্ডস। আর সাকিব বাহিনী এবারের আসরে প্রথম ম্যাচেই পায় ৯ রানের জয়।

বাংলাদেশের দেয়া ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমেই তাসকিনের বোলিং তোপে পড়ে ডাচরা। এই স্ট্রাইক বোলার তার প্রথম দুই ডেলিভারিতেই সাজঘরে পাঠিয়েছেন নেদারল্যান্ডসের এই টপ অর্ডারকে। প্রথম বলেই ডাচ ওপেনার বিক্রমজিত সিং এবং পরের বলে বাস ডি লিডেকে সাজঘরে ফেরান এই ডানহাতি ফাস্ট বোলার। এরপর সাকিব আল হাসানের একই ওভারে দুইটি রান আউটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় টাইগাররা।

৫ম উইকেট জুটিতে ৪৪ রান যোগ করে ইনিংস মেরামতের চেষ্টা চালান কলিন আকারম্যান ও ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। কিন্তু এই ম্যাচে যেন জোড়ায় জোড়ায় উইকেট হারানোকে নিয়ম বানিয়ে ফেলেছে নেদারল্যান্ডস। সাকিবকে রিভার্স সুইপ করতে গিয়ে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন স্কট।

আর এর পরের ওভারেই নায়কের ভূমিকায় অবতীর্ণ পেসার হাসান মাহমুদ। তার বলে পয়েন্টে সহজ ক্যাচ দিয়ে জীবন পেয়েও তা কাজে লাগাতে পারেননি টিম প্রিঙ্গল। ১ বলের ব্যবধানেই প্রিঙ্গলকে সরাসরি বোল্ড করে ম্যাচে জয়ের আশা উজ্জ্বল করেন এই তরুণ পেসার।

কলিন আকারম্যানের একার লড়াইও পারেনি ডাচদের রক্ষা করতে। তবে পল ভ্যান মিকরেনের ক্যামিওতে জয়ের কাছেই পৌঁছে গিয়েছিল নেদারল্যান্ডস। তবে শেষ রক্ষা আর হয়নি। তাসকিনের পরের স্পেলে সাজঘরে ফিরেছেন ডাচদের ইনিংসে সর্বোচ্চ ৬২ রান করা এই ব্যাটার। তাসকিন আহমেদ ৪ ওভারে ২৫ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এছাড়া দারুণ বল করে পেসার হাসান মাহমুদ দখল করেছেন ২টি উইকেট।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন