২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ১০:৩৪

শিরোনাম
লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র

চলে গেলেন `গরীবের ডাক্তার’ ইকরাম

প্রকাশিত: জুলাই ৯, ২০২১

  • শেয়ার করুন

খুলনা নগরীর গোবরচাকায় গরীবের চিকিৎসক খ্যাত ডাঃ শেখ ইকরাম হোসেন মারা গেছেন (ইন্নাল্লিল্লাহি… রাজিউন)।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। গত মঙ্গলবার তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে দুই পুত্র, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বয়রা আর্ট কলেজ এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডাঃ ইকরাম গোবরচাকার মুন্সিবাড়ির বীর মুক্তিযোদ্ধা সাঈদ মুন্সির জামাতা। তার জীবদ্দশায় তিনি খুব কম খরচে সারাজীবন গরীব মানুষের সেবা দিয়ে গেছেন। মঙ্গলবার বাদ এশা তার জানাজা শেষে তাকে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে ডাঃ ইকরামের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোবরচাকাস্থ তার নিজ বাড়িতে নানা শ্রেণীপেশার মানুষ তাকে এক পলক দেখার জন্য ভীড় করে। নিরঅহংকার এই মানুষটি সারা জীবন সাদামাটা জীবন-যাপনে অভ্যস্থ ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন