৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৪:২৩

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

গোপালগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২২

  • শেয়ার করুন

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১৫ যাত্রী।

দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সা‌ড়ে ১০টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়নী উপজেলার মাঝিগাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে খুলনার ফুলতলা যাচ্ছিল।

পথে কা‌শিয়ানীর মাঝিগাতীতে পৌঁছালে বিপরীতমুখী যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে মারা যান। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। গুরুতর আহত আটজনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি আহত‌দের প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
ইমাদ প‌রিবহ‌নের যাত্রী তন্ময় বসু জা‌নি‌য়ে‌ছেন, বাস দু‌টি ওভার‌টেক করার কার‌ণে মু‌খোমু‌খি সংঘর্ষের ঘটনা ঘ‌টে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন