৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,সন্ধ্যা ৭:১৭

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান

খুলনায় মাস্ক না পরলে জেল-জরিমানা

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০

  • শেয়ার করুন

দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ শুরু হতেই খুলনায় বাধ্যতামূলক মাস্ক পরিধানের নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া অহেতুক গণ-জমায়েত পরিহার ও গণ-পরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তুলতে পুনরায় নির্দেশনা দেওয়া হয়েছে।

রবিবার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনলাইন জুম প্লাটফর্মে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়, আজ সোমবার থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হবে।

একইসঙ্গে খুলনার সকল উপজেলায় অক্সিজেন ব্যাংক ও হাইফ্লো ন্যাজাল ক্যানুলা স্থাপন নিশ্চিত করতে বলা হয়েছে। করোনাকালে নারীর প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

সভায় খুলনা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এসএম শাকিলুজ্জামান, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ সরকারি কর্মকর্তা অংশ নেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন