৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৩৫

শিরোনাম
খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ

খুলনার রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত: জুন ২৪, ২০২০

  • শেয়ার করুন

খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪নং ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন। ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইনের ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে খুলনা সিটি কর্পোরেশনের ১৭ ও ২৪নং ওয়ার্ড এবং রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নসহ আরও তিন জেলার লকডাউন জোনে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, সোমবার খুলনা জেলা প্রশাসন খুলনার এই তিনটি স্থান রেডজোন হিসেবে লকডাউন ঘোষণা করে। যা আগামী ২৫ জুন মধ্যরাত থেকে কার্যকর হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন