২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:৪৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

খুলনায় বিএনপি নেতা রিয়াজ শাহেদের ওপর হামলার ঘটনায় মামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২২

  • শেয়ার করুন

খুলনা মহানগরীর ৭ নং ওয়ার্ড বিএনপি আহ্বায়ক ও বিএল কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি রিয়াজ শাহেদ ও তার ম্যানেজারের ওপর হামলার ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রিয়াজ শাহেদের ম্যানেজার রফিক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এ মামলাটি করেন। তবে হামলার (৪৮ ঘন্টা) পার হলেও পুলিশ এখনও পযন্ত কাউকে আটক করতে পারেনি। রিয়াজকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, বিকেলে রিয়াজ শাহেদের ম্যানেজার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। গত দুঃদিন কেউ থানায় কোন অভিযোগ বা মামলা করেনি। আজ ০৮/০৯/২০২২ইং তারিখে রিয়াজ শাহেদের ম্যানেজার মামলা করতে আসলে মামলাটি গ্রহণ করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় রিয়াজ শাহেদ নগরীর খালিশপুর ১৪ নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দলীয় কর্মসূচিতে অংশ নিতে যান। সেখান থেকে ফিরে তিনি দৌলতপুর কবিরাজ ঘাট সংলগ্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসেন। সেখান থেকে রাত পৌনে ৯ টার দিকে খালিশপুর রাজধানী মোড় বাড়িতে যাওয়ার জন্য মোটরসাইকেলযোগে ব্যবসা প্রতিষ্ঠান থেকে যাত্রা শুরু করে। মোটরসাইকেলটি বিএল কলেজ দ্বিতীয় গেটের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও তার ম্যানেজার রফিক গুলিবিদ্ধ হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন