২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৩:৩৪

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সিএসএস হোপ টেকনিক্যাল ইন্সটিটিউট ও এশিয়া টেকিনিক্যাল ট্রেইনিং সেন্টারের মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে খুলনায় শিশু ও যুব সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শিশু সুরক্ষা নীতি বাস্তবায়নে সুশীল সমাজের সাথে সমন্বয় সভা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেবার মানদন্ড সমূহের পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে ভোটগ্রহণ, ধাক্কায় বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ জনগনের প্রত্যাশা পুরণে বিএনপি বদ্ধ পরিকর : মঞ্জু জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই -স্বরাষ্ট্র উপদেষ্টা যারা মিথ্যার আশ্রয় নেয়, তারা দেশপ্রেমিক নয় : তারেক রহমান খুলনার তিন জেলার এমপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন তারেক রহমান

অবশেষে পাওয়া গেল করোনায় জীবনরক্ষাকারী প্রথম ওষুধ, ডেক্সামেথাসোন!

প্রকাশিত: জুন ১৬, ২০২০

  • শেয়ার করুন

মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। এবার করোনার প্রথম জীবন রক্ষাকারী ওষুধ হিসেবে ডেক্সামেথাসোন (Dexamethasone) প্রয়োগে যুগান্তকারী ফলাফল পেয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি মঙ্গলবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, ব্যাপকভাবে সস্তা ও সহজলভ্য এ ওষুধটি করোনায় সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ ব্যক্তিদের জীবন বাঁচাতে পারে।জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে এই স্বল্প মাত্রার স্টেরয়েড চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার। এই ওষুধ ব্যবহার করলে ভেন্টিলেটারে থাকা রোগীদের মৃত্যুর ঝুঁকি এক তৃতীয়াংশ কমানো যাবে। আর যাদের অক্সিজেন দিয়ে চিকিৎসা করা হচ্ছে তাদের ক্ষেত্রে মৃত্যুর হার এক পঞ্চমাংশ কমানো যাবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন ল্যানড্রে বলেন, ‌কৃত্রিম অক্সিজেনের সাহায্য লাগছে বা ভেন্টিলেটরে রয়েছে এমন করোনা রোগীদের দেহে এ ওষুধ প্রয়োগ করে দেখা গেছে, তাদের এক তৃতীয়াংশ প্রাণে বেঁচে যাচ্ছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিক হলো, এ ওষুধের খরচও খুব বেশি নয়। কোনও ধরনের সংক্রমণ কমানোর জন্য এ ওষুধটি ব্যবহার করা হয়।‌

মার্টিন ল্যানড্রে ও পিটার হরবি এ গবেষণায় একসঙ্গে কাজ করছেন। দ্বিতীয়জন বলেন, এ‌ত উল্লেখযোগ্যভাবে মৃত্যুর হার কমাতে এর আগে দেখা যায়নি, যা এ স্টেরয়েডের ওষুধটি করে দেখাল।‌ যেসব দেশ রোগীদের সামলাতে হিমশিম খাচ্ছে এটা তাদের জন্য বিশাল সুখবর।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন