৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ২:০৮

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

নির্বাচনে বিজয় অর্জনের লক্ষে পাইকগাছায় জাতীয় পার্টীর মতবিনিময়

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬

  • শেয়ার করুন

পাইকগাছা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জাপার মনোনীত কেন্দ্রীয় জাপানেতা ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের লাঙ্গল প্রতীকে বিজয় অর্জনের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা ও পৌর জাপার আয়োজনে জাপা কার্যালয়ে উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপার মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাপার সদস্য ও পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ। সাবেক ইউপি সদস্য জাপানেতা সাংবাদিক কৃষ্ণ রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, জাপানেতা ফারুক হোসেন, সাবেক যুব সংহতি সভাপতি মাসুদুর রহমান, সম্পাদক আব্দুর রহিম, আব্দুল গনি সরদার, শিক্ষক জাকারিয়া আহমেদ, কাশেম আলী গাজী, কপিলমুনি ইউনিয়ন সভাপতি সরদার ফরিদ আহমেদ, লস্কর ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ মোল্যা, চাঁদখালী ইউনিয়ন সভাপতি হাফিজুর রহমান, হরিঢালী ইউনিয়ন সভাপতি মুনছুর গাজী, যুগ্ন-সম্পাদক মাফিকুল মোড়ল, গদাইপুর ইউনিয়ন সভাপতি সোহরাপ গোলদার, সম্পাদক মোবারক ঢালী, গড়ইখালী ইউপির সভাপতি আশিক মাহমুদ, অমিত বিশ্বাস, হাসেম ঢালী, পলাশ হরি, মুহম্মদ আলী, আব্দুর রাজ্জাক, দেবাশীষ সানা, অলোকেশ ঢালী, শাহিন গোলদার, মঞ্জুরুল ইসলাম, শেখ আব্দুল হামিদ, শহিদুল ইসলাম ও কেএম রেজাউল ইসলামসহ অনেকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন