৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫৫

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

দেশ পরিচালনার দায়িত্ব দিলে মানুষের দূর্ভোগ লাঘবে ব্যবস্থা গ্রহণ করা হবে – জাহাঙ্গীর হেলাল

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : খুলনা-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, খুলনা-২ আসনে জলাবদ্ধতায় মানুষ নিদারুণ কষ্ট ভোগ করছে। এই এলাকা অনেরক স্থানে ময়লার ভাগাড় করে রাখা হয়েছে। বিগত সময়ে এই এলাকায় উন্নয়নের আশানুরূপ ছোঁয়া লাগেনি।

তিনি বলেন, জামায়াতে ইসলামীকে জনগণ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেয় তাহলে মানুষের দূর্ভোগ লাঘবে প্রয়োজনীয় রাষ্ট্রীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। আমীরে জামায়াতের নির্দেশনার আলোকে জামায়াতের কোনো এমপি শাসক হবে না সেবক হবে।

ভোগবিলাসের জন্য জনপ্রতিনিধি না হওয়ার প্রতিশ্রুতি ব্যত্যয় করে তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী খুলনা-২ আসনের ১৮ নং ওয়ার্ডের সবুজ বাগ, সোনাডাঙা বাসস্টান্ড, নবপল্লী, সবুজবাগ দারুস সালাম, দারুল আমান, শতরুপা মোড়, নাসির সড়ক সহ বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ সব কথা বলেন।

এ সময় তার সঙ্গে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, সোনাডাঙা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খুলনা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি রাকিব হাসান, ১৮ নং ওয়ার্ড আমীর মশিউর রহমান রমজান, জামায়াত নেতা খান কামরুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ইকবাল হোসেন, আরিফুল হক মোল্লা, ফজলে রাব্বি, মাওলানা শরিফুল ইসলাম, মো. মাহবুব আবদুল্লাহ আল মাসুদ, আব্দুল আলিম, আব্দুল ফাওাহ, মো. রাকিব মুনতাসির, আবু তাহের, সিরাজুল ইসলাম, আব্দুল বারেক, মে, মারুফ, আসলাম হোসেন, কামাল, তায়েব আলী, আব্দুর রহনান, আব্দুল আজিজ, আবুল কাশেম, ইব্রাহিম, গোলাম রাসুল, মো. রাজু, আব্দুল জব্বার সহ ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন