২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১০:৫১

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

গোপালগঞ্জে চিকিৎসক দম্পত্তির ওপর হামলা

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২০

  • শেয়ার করুন

গোপালগঞ্জে চিকিৎসক দম্পত্তির ওপর হামলা
গোপালগঞ্জে চিকিৎসাধীন হামলায় আহত ডা. চিন্ময় দত্ত। ছবি: ইত্তেফাক
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. চিন্ময় দত্ত ও তার স্ত্রী সঞ্চিতা দত্তের ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ শহরের পাওয়ার হাউজ রোডে এ হামলার ঘটনা ঘটে। আহত ওই দম্পতিকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসাধীন ডা. চিন্ময় বলেন, সকালে পাওয়ার হাউজ রোডের ভাড়া বাসা থেকে একই এলাকায় আমার নির্মাণাধীন বাড়ির কাজ দেখতে যাচ্ছিলাম। পথে ৮/১০ জনের একদল সন্ত্রাসী আমার ওপর হামলা করে। স্ত্রী সঞ্চিতা দত্ত খবর পেয়ে এগিয়ে এলে সেও ওই সন্ত্রাসীদের হামলার শিকার হয়। আমাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশন, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবির এ ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হযরত আলীর বলেন, লিখিত অভিযোগ দায়ের করতে বলেছি। অভিযোগ পাওয়ার পর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন