৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,দুপুর ১২:৫৬

শিরোনাম
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখায় ভোট দিন-আব্দুল আউয়াল

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার খুলনা-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল খালিশপুর থানার ১১ ও ১২ নং ওয়ার্ডের পিপলস পাঁচতলা, মাঁনসি বিল্ডিং রোড, তৈয়বা কলোনী রোড, খালিশপুর নিউ মার্কেট বাজারেসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৫) অনুষ্ঠিত এ গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

পথসভায় আব্দুল আউয়াল বলেন দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।

গণসংযোগে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ , খুলনা-৩ আসনের নির্বাচন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী এস এম হাদিসুর রহমান তুষার,১২ নং ওয়ার্ড ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাঈনুল ইসলাম, নুরুন নবী, হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সহ সভাপতি আল মামুন, সিয়াম সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।

গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন