২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৫৩

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শহরে উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় “শিশুদের বাজেট ভাবনা-২০২৬” বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত কেসিসিতে ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত জীবনের নিরাপত্তা চেয়ে ও সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লাল শাড়িতে স্বামীর বাড়ি যাওয়ার পথে লাশ হয়ে ফিরলেন মিতু সহ ১৪ জন রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে বর কনেসহ নিহত ১৪ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া প্রোগ্রাম-২ এর ‘মা ও শিশু সহায়তা কর্মসূচি’র সূচনা খুলনায় পিছিয়ে পড়া ৫০ জন মাকে নিয়ে জীবন উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র উইই প্রকল্পের উদ্বোধন

কয়রা-পাইকগাছাকে আধুনিক অঞ্চল হিসেবে গড়ে তুলবো-মনিরুল হাসান বাপ্পী

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তির : বিএনপি শক্তিশালী হয়েছে জনসাধারণের ভালোবাসায়, প্রতিষ্ঠালগ্ন থেকে সাধারণ মানুষের দল হিসেবে সব সময় দেশের ক্রান্তিলগ্নে হাল ধরে সামনে অগ্রসর হয়েছে। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দল হচ্ছে বিএনপি।

দেশের সাধারণ মানুষ ১৭ বছর ভোট দিতে পারেনি। এবার সেই সুযোগ এসেছে ভোট দেয়ার। কয়রা-পাইকগাছায় প্রতিটি অঞ্চলে ধানের শীষের জনস্রোত বহমান রয়েছে। ১২ ফেব্রুয়ারী নির্বাচনে ধানের শীষ প্রতীকে এই অঞ্চলের জনসাধারণ ভোট অধিকার প্রয়োগ করবে। আমি এই অবহেলিত অঞ্চলের জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আধুনিক কয়রা-পাইকগাছা গড়ে তুলতে চাই। উঠান বৈঠকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

২৬ জানুয়ারী (সোমবার) গোবরা ঘাটাখালি ৩নং ওয়ার্ডে ধানের শীষ প্রতিকের নির্বাচনী উঠান বৈঠক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মেম্বর আবুল কালাম আজাদ ও ডিএম হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আমাদের দলে প্রতিযোগিতা রয়েছে, তবে প্রতিহিংসা নেই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রশ্নে সবাই এক হয়ে ধানের শীষকে হৃদয়ে ধারণ করে আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, কয়রা উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব ও কয়রা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এম এ হাসান।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সিরাজুল ইসলাম, এ্যাড. নজরুল ইসলাম, োস্তাফিজুর রহমান, হাফেজ আবুল কাশেম, মহরম হোসেন, আহাদুর রহমান লিটন, প্রভাষক মঞ্জুর রশিদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ বিল্লাহ সবুজ, কপোতক্ষ কলেজের আহবায়ক মামুন হোসেন, আজিজুল ইসলাম, মেহেদী হাসান সবুজ প্রমুখ।
এদিকে সকালে পাইকগাছায় গণসংযোগ এবং রাত ৮টায় কয়রা সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মতবিনিময় করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন