২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:২১

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠায় মেলা ও কর্মশালা উদ্বোধন

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬

  • শেয়ার করুন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অর্থবহ অংশগ্রহণ, অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের সকল ক্ষেত্রে অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে আঞ্চলিক অংশীজনদের নিয়ে তিন দিনব্যাপী মেলা ও কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলা ও কর্মশালার উদ্বোধন করা হয়।

নেদারল্যান্ডসভিত্তিক লিলিয়ান ফন্ডস এর আর্থিক সহায়তায় এবং সিডিডির কারিগরি সহায়তায় আইডিয়াল পারুলিয়া, সাতক্ষীরা; আশরাফ ফাউন্ডেশন, চৌগাছা, যশোর; বাঁচতে শেখা, আরবপুর এবং বারীনগর সমাজকল্যাণ সংস্থা যশোরের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। প্রধান অতিথি হিসেবে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশারের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার।

স্বাগত বক্তব্য রাখেন, আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমান, জেপিইউএফের প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম, বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মুহিত কুমার দাশ, আশরাফ ফাউন্ডেশনের পরিচালক এম রাসেল আশরাফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রজেক্ট ফোকাল মিজানুর রহমান ও ফিল্ড ফ্যাসিলেটর আফতাবুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধিতা কোনো অক্ষমতা নয়; বরং যথাযথ সুযোগ, সহায়তা ও অনুকূল পরিবেশের অভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে থাকেন। তাদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধী শিশু ও যুবদের করুণা নয়, প্রয়োজন সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণের সুযোগ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, প্রতিবন্ধী শিশু ও যুবরা সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। তাদের অবহেলা বা পিছিয়ে রেখে টেকসই ও বৈষম্যহীন সমাজ গঠন সম্ভব নয়।

প্রতিবন্ধী ব্যক্তিদের মেধা, যোগ্যতা ও সক্ষমতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগে তাদের অধিকার প্রতিষ্ঠা এবং সমাজের মূলধারায় সম্পৃক্ততা নিশ্চিত করতে হবে। এ ধরনের মেলা ও কর্মশালা প্রতিবন্ধী ব্যক্তিদের সমস্যা, সম্ভাবনা ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী এ মেলা ও কর্মশালায় প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণ, অধিকার, সক্ষমতা বিকাশ এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম ও অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন