১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:০১

শিরোনাম
একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন

খুলনার রনি হত্যা মামলার আসামি ধরা পড়ল সিরাজগঞ্জে

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি হত্যা মামলার অন্যতম আসামি হোসেন ঢালীকে (৫০) সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২ এর যৌথ আভিযানিক দল। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেফতার হোসেন ঢালী আরমান বাহিনীর একজন সক্রিয় সদস্য।

এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে হোসেন ঢালীকে গ্রেফতার করা হয়। তিনি খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার তরিকুল ঢালীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মনিরুল ইসলাম রনি পেশায় একজন ইজিবাইক চালক ছিলেন। গত ২৩ আগস্ট তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা খুটির ব্রিজসংলগ্ন পাকা রাস্তা থেকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে অস্ত্রের মুখে জোরপূর্বক তুলে নিয়ে গেছে।

এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। ঘটনার তিন দিন পর, ২৬ আগস্ট দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিলের মধ্য থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে পাওয়া সন্দিগ্ধ আসামি হিসেবে হোসেন ঢালীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত হোসেন ঢালীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছিলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন