প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬

পাইকগাছায় প্রতিনিধি : খুলনার পাইকগাছার লতায় অসহায় বাক্কার সানার দায়িত্ব নিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু মুছা সরদার।
জানাযায়, ১৯ সেপ্টেম্বর শুক্রবার লতা ইউনিয়নের গদারডাঙ্গা গ্রামের সোহরাপ আলী সানা ঢাকার মদনপুরে পাউডার কোম্পানিতে চাকরিরত থাকাবস্থায় বিদ্যুৎ পৃষ্টে মূত্যু বরন করেন। সে অসহায় পরিবারের একমাত্র উপার্জন কারি ব্যক্তি ছিলেন। অসহায় পরিবারের কথা চিন্তা করে তাদের পাশে দাড়াতে ২৩ অক্টোবর শুক্রবার বিকালে সোহরাপ আলী সানার বাড়িতে যেয়ে তার একমাত্র সন্তান অসহায় ৬ষ্ট শ্রেনীর শিক্ষার্থী বক্কর সানার লেখাপড়ার দায়িত্ব কাঁধে তুলে নেন লতা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আবু মুছা সরদার।
এসময় উপস্থিত ছিলেন প্রাত্তন শিক্ষক নিত্যরঞ্জন বাছাড়, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ খোকন গাজী, ইউনিয়ন (জাসাস) এর সভাপতি সুশান্ত মন্ডল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহীম সরদার, ৫নং ওয়ার্ড সভাপতি সুজিত বিশ্বাস, মোঃ মনিরুল ইসলাম, সিরাজুল গাজী, ৮ নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম সরদার, সম্পাদক মোঃ আজিজুল ইসলাম, শহিদুল খলিফা, হাফিজুল সরদার, তপন সরদার, তাপস সরকার ও আরো অনেকে।