প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬

তথ্য প্রতিবেদক : খুলনা জেলা পুলিশের মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানাধীন ১নং আমাদি ইউনিয়নের হরিনগর গ্রামে অভিযান পরিচালনা করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪,৭৯০ টাকাসহ অহিদুজ্জামান (৪৮) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
অদ্য ১৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে পরিচালিত এ অভিযানে হরিনগর গ্রামের নওশের আলী গাজীর ছেলে অহিদুজ্জামানকে তাঁর মুদি দোকান থেকে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
খুলনা জেলা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার, মাদক কারবারিদের আইনের আওতায় আনা এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।