প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৬

তথ্য প্রতিবেদক : সংরক্ষিত নারী আসনের সংসদ ফাহমিদা বলেন, প্রধানমন্ত্রী সকল পূজা মন্দির কে সিসিটিভি ক্যামেরার আওতায় রাখার নির্দেশনা দিয়েছেন। কেন্দ্র, জেলা, উপজেলা ও স্থানীয় বিএনপির পর্যবেক্ষক টিম এবং মন্দির ভিত্তিক ভলেন্টিয়ার ২৪ ঘন্টা নজরদারি করবে। আমাদের সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এই বন্ধন যেন অটুট থাকে। কোন অবস্থাতেই যেন সুযোগ-সন্ধানীরা এই সম্প্রীতির বন্ধনকে ধূলিসাৎ করতে না পারে, এই জন্যে আমাদের সকলকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
১৫ অক্টোবর (বৃহঃবার) সকাল ১১টায় পাইকগাছা উপজেলা মিলনায়তনে দূর্গাপূজা উপলক্ষে মন্দির সমূহের অনুকুলে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান তিনি একথা বলেন। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাহমিদা বলেন, কয়রা-পাইকগাছার আর্থ-সামাজিক অবকাঠামো উন্নয়ন রাস্তাঘাট, কালভার্ট নির্মাণ ও শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করনে ইতিমধ্যেই তালিকা জমা দিয়েছি। আজ পূজা মন্দির অনুযায়ী সরকারি বরাদ্দের ডিও লেটার মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকে হাতে তুলে দেয়া হলো।
সভায় প্রধান অতিথি বলেন, এই অঞ্চলের উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী ইতিমধ্যেই গুরুত্ব সহকারে দেখছেন। অবহেলিত এই অঞ্চল কে আধুনিকায়নে দৃশ্যমান কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি জনসাধারণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে ভুমিকা রাখবেন।
পাইকগাছা উপজেলার ১৫১টি শারদীয় দুর্গাপূজা মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের হাতে
দশ লক্ষ সাতান্ন হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন জেলা পরিষদ প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, খুলনা জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী। পাশাপাশি মণ্ডপের নিরাপত্তা ও উৎসবের আনন্দে বাড়তি সুযোগ-সুবিধার জন্য বিএনপির নেতাকর্মী সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন করবে।
প্রধান বক্তা মনিরুল হাসান বাপ্পী বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে জন্য বর্তমান সরকার সকল প্রকার সহায়তা প্রদান করছে। এবং প্রশাসনের পাশাপাশি বিএনপির নেতাকর্মী সমর্থকদের নিয়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা উৎসব করবেন ও সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। এটাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চান। তিনি বলেছেন, করবো কাজ গড়বো দেশ সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশ সবার, এখানে অশুভ শক্তির ঠাই নাই। তেমনি জামায়াত কে উদ্দেশ্য করে বলেন, বিরোধিতার স্বার্থে বিরোধিতা না করে সরকার কে সহযোগিতা করুন। বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে সকল কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা থানার ওসি অপারেশন জুলফিকার আলী, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এম এনামুল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এড. আবু সাঈদ, যুগ্ন আহবায়ক আবুল হোসেন, শেখ রুহুল কুদ্দুস, সাজ্জাদ আহমেদ মানিক, তুষার কান্তি মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর সভাপতি সন্তোষ, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকি, সাজ্জাদ হোসেন মানিক, আনোয়ারুল ইসলাম, বেনজির আহমেদ লাল, মোস্তফা মোড়ল, মিজান জোয়ার্দার, প্রভাষক সুজিত, প্রভাষক ইকবাল, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলী সানা, মহিলাদলের সভাপতি লক্ষী রানী গোলদার, যুবদলের সদস্য সচিব ইমরান সরদার, পৌরসভা যুবদলের আহবায়ক জি এম রুস্তম, সদস্য সচিব আনারুল ইসলাম, আবু মুসা, কলিঙ্গরাজ মন্ডল, শেখ আবু সাঈদ, মো: মনিরুজ্জামান মন্টু, সাদ্দাম হোসেন, হুরায়রা বাদশা, সাত্তার মোড়ল প্রমুখ। আরও উপস্থিত ছিলেন গণমাধ্যমে কর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন যুব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দীর্ঘদিন অসুস্থ চিকিৎসা প্রার্থীদের মাঝে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া।