১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৪৮

শিরোনাম
৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা

খুলনায় ২০ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানে ২০ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। গতকাল এই অভিযান পরিচালনা করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তার নেতৃত্বে খুলনার জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে জুই এন্টারপ্রাইজ কে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এর নেতৃত্বে খুলনা মহানগরীর গোবরচাকা এলাকায় দি স্কিন কেয়ার কে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীরএর নেতৃত্বে তালা উপজেলার মৌলভী বাজার এলাকার দধি ঘর কে ২ হাজার ৫ শত টাকা এবং ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডার কে ৪ হাহার টাকা জরিমানা আরোপ করা হয়।

কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার মঙ্গলবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স জনতা স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে আলমডাঙ্গা উপজেলার বাজার এলাকায় অভিযান চালিয়ে আলিফ ফুড প্রোডাক্ট কে ৮০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে শার্শা উপজেলার বাগআছড়া বাজার এলাকায় মা স্টোর কে ১০ হাজার টাকা এবং সহিদুল স্টোর কে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে মাহবুব স্টোর কে ১ হাজার টাকা এবং মুসলিম সুইটসকে ৫ হাজার টাকা, হাজী সুইটস-কে ১০ হাজার টাকা এবং বিসমিল্লাহ বনফুল হোটেল কে ১০ টাকা জরিমানা আরোপ করা হয়।

মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে মুহাম্মাদপুর উপজেলার পলাশবাড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স শিকদার স্টোর কে ৫ হাজার টাকা এবং মেসার্স মদিনা ফার্মেসি কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স লাজ ফার্মা কে ২ হাজার টাকা এবং মেসার্স মেডিসিন কর্নার কে ২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক(অ.দা) ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে ফকিরহাট উপজেলার লখপুর ও বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে সাব্বির ফুড কে ৫ হাজার টাকা, সেলিম বেকারি কে ২০ হাজার টাকা এবং মদিনা বেকারি কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন