প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬

খবর বিজ্ঞপ্তির : শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবিশে পালনের লক্ষ্যে জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে জেলা বিএনপির জরুরী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।
তিনি বলেন, খুলনা জেলার ৮৮৭ টি পূজা মন্দিরে নিরাপত্তা বিধানসহ সাম্প্রদায়িক সম্প্রীতির বজায় রাখতে ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব পালনে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করতে হবে। ইতিমধ্যে শারদীয় দুর্গা পুজা সার্বজনীন সকলের কাছে খুবই উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গোৎসব ও দীপাবলি পূজা আরও বেশি উৎসব মুখর করতে সকল কে আন্তরিকতার সাথে পূজা উদযাপন কমিটিকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। এবং মোটরসাইকেল শোভাযাত্রা বর্জন করে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং অনেক জনসমাগমের সুযোগ নিয়ে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য মন্দিরের আইন শৃঙ্খলা রক্ষায় বিএনপির ভলেন্টিয়ারদের সচেতন থাকতে হবে।
১৪ অক্টোবর (বুধবার) রাত ৮টায় বিএনপি অফিসে খুলনা জেলা বিএনপির জরুরী সভা খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, জেলা পরিষদ প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী বলেন, দূর্গা পূজা মানেই ঢাকের আওয়াজ, প্যান্ডেলের হৈহুল্লোড়, নতুন জামা-কাপড় ও বন্ধু-বান্ধবদের সাথে জমিয়ে আড্ডা এবং এরই সঙ্গে শুরু হয় একে-অপরকে শুভ কামনা ও ভালোবাসায় ভরা দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময়। সমাজের অন্যায় অবিচার অশুভ ও অসুরশক্তির দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পূজা হয়ে থাকে উৎসব উৎসবমুখর। আবহমানকাল ধরে হিন্দু সম্প্রদায় উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা ধর্মীয় মাঙ্গলিক আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে দুর্গাপূজা করে আসছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী আন্তরিকতার সাথে পাশে থাকবে।
জেলা বিএনপির জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা জেলা বিএনপি’র পর্যবেক্ষণ কমিটির আহবায়ক জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএম শামীম কবির, এনামুল হক সজল, সদস্য সচিব ও জেলা বিএনপি’র সদস্য কেএম আশরাফুল আলম নান্নু, মল্লিক সুলতান মাহমুদ, আব্দুস সালাম, নাজমুস সাকির, মনিরুজ্জামান লেলিন, বাবু নিত্যানন্দ, কয়রার সহকারী আইনকর্মকর্তা এড. অরবিন্দু কুমার, জেলা শ্রমিকদলের বাবু উজ্জ্বল কুমার সাহা, জেলা যুবদলের সভাপতি নাদিমুজ্জামান জনি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম, জিএম রাসেল ইসলাম, হারুনার রশিদ, যুগ্ম সাধারন সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য সচিব খান ইসমাঈল হোসেন ও জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মাকসুদুল আলম প্রমূখ।
সবাই গৃহীত সিদ্ধান্ত সমূহ হলো- আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৪টায় কেডি ঘোষস্থ খুলনা বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্য বিষয়- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান ৫ নভেম্বর খুলনায় আগমন এবং শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে করনীয় শীর্ষক আলোচনা। বিকেল ৫টায় খুলনা জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সাথে মতবিনয় সভা অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় খুলনা জেলা বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠন এবং উপজেলা ও পৌরসভা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
ক্যাপশন: শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবিশে পালনের লক্ষ্যে জেলা বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে জেলা বিএনপির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বাবু জয়ন্ত কুমার কুন্ডু।