১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:০৮

শিরোনাম
৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে খাল-পুকুর পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৬

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : জলজ পরিবেশের ভারসাম্য রক্ষা, মিঠাপানির উৎস সংরক্ষণ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে খুলনার কয়রায় খাল ও পুকুর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

বুধবার (১৪ অক্টোবর) সকালে কয়রা সদরের দেউলিয়া বাজারসংলগ্ন খাল এবং চেয়ারম্যান বাড়ির মিঠাপানির পুকুর থেকে বিভিন্ন ধরনের ময়লা-আবর্জনা, লতাপাতা ও পরিবেশদূষণকারী বর্জ্য পরিষ্কার করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বাস্তবায়িত ‘ব্লু ইকোনমি অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট ফর লাইভলিহুড জাস্টিস’ (ইওউ৪ঈঔ) প্রকল্পের আওতায় এ পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে অক্সফাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড।

পরিছন্ন অভিযানের উদ্বোধন করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন,কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমন,ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন,সাংবাদিক ফরহাদ হোসেন,লিডার্সের প্রগ্রাম অফিসার মিজানুর রহমান,প্রমুখ । যুবকদের অংশগ্রহণে খাল ও পুকুরের ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে স্থানীয় জলাশয়গুলোকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়।

উপকূলীয় জনপদ কয়রায় খাল ও পুকুর শুধু পানির উৎস নয়, স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ অংশ। এসব জলাশয়ে ময়লা-আবর্জনা জমে থাকলে পানির গুণগত মান ও জলজ পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই জলাশয় পরিচ্ছন্ন রাখা, মিঠাপানির উৎস সংরক্ষণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে যুবকদের সম্পৃক্ত করা ইকোসিস্টেম পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলাশয় রক্ষায় সম্মিলিত অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন