প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬

এসএম আলাউদ্দিন সোহাগ, পাইকগাছা : খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছা ক্যাম্পাসে ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ২৫ একর জায়গায় সূপেয় পানি প্রকল্পের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। ৩ মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করে দ্রুততম সময়ের মধ্যে কৃষি অনুষদে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে। এমনটি নিশ্চিত করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.রেজাউল করিম।
সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যম্পাস পাইকগাছায় যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার লক্ষে ক্যাম্পাস পর্যবেক্ষণে আসেন উর্ধতন কতৃপক্ষ। তারা জানান, এ প্রকল্পের প্রধান লক্ষ্য ২৫ একর জায়গার উপর প্রতিষ্ঠিত ক্যাম্পাসে বৃষ্টির পানি মাটির নীচে নেওয়া হবে। সেখান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে খাওয়ার উপযোগী করে পাম্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ ক্যাম্পাসে অবস্থানরত সকলের মাঝে সরবরাহ করা হবে। শুধুমাত্র সুপেয় পানির জন্য ক্যাসের কার্যক্রম এতোদিন বন্ধ ছিলো। খুব শীঘ্রই তথা চলতি শিক্ষাবর্ষে ৪ টি বিভাগে ২০ জন করে ৮০ শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে। শিক্ষার্থীদের জন্য হল নির্মান করা হয়েছে। গবাদী পশু নিয়ে গবেষনা করার জন্য দুটি শেট নির্মাণ করা হয়েছে। এসব সর্বিক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী। আমিরুল ইসলাম কাগজী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় অবস্থিত। যেটা কৃষি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও বর্তমান সরকার সেটাকে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত করেছেন। এজন্য অতি দ্রততম সময়ের মধ্যে যাতে কার্যক্রম শুরু করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেয়া হয়েছে। আশা করছি ২-৩ মাসের মধ্যে কার্যক্রম শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন,পল্লী উন্নয়ন একাডেমির সাবেক ইঞ্জিনিয়ার এম, এ মতিন।