১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৮:৫৬

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬

  • শেয়ার করুন
মোঃ সেলিম হোসেন, তালা : দুবলারচরকে পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য মুক্ত রাখতে দুবলা ফিসারমেন গ্রুপের জেলে সমাবেশ কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে তালা উপজেলার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালার জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলে সমাজের প্রতিনিধি পংকজ কুমার বিশ্বাস,মোঃ হাফিজুল ইসলাম,রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন শুঁটকি মৌসুমে দুবলারচরে পলিথিন ও প্লাষ্টিক দ্রব্য না নেওয়ার জন্য জেলেদের সতর্ক করা সহ দুবলারচর ও সুন্দরবনকে প্লাষ্টিক মুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।
দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলারচর পলিথিন ও প্লাষ্টিক মুক্ত রাখার লক্ষে জেলেদের সচেতন করতে আরো এধরনের জেলে সমাবেশ করা হবে বলে তিনি জানিয়েছেন।
ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন