
দিঘলিয়া প্রতিনিধি : সংগঠন বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দিঘলিয়া উপজেলার ৪ নং সেনহাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদ সরদারকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।
সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দীন এবং সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন স্বাক্ষরিত বলা হয়, মোঃ আসাদ সরদার এলাকায় সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত এবং দলের নীতি-আদর্শবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এ কারণে তাকে বিএনপির সকল পদ থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। নোটিশে পত্র প্রাপ্তির ৫ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।