১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:৫২

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

কয়রায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৬

  • শেয়ার করুন

মোস্তফা রেজানুল করীম, কয়রা : খুলনার কয়রায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও)-এর

আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণদের অধিকার, মর্যাদা, সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সমাজ ও দেশের উন্নয়নে প্রবীণদের অবদান এবং তাদের অভিজ্ঞতার গুরুত্ব নিয়েও আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী, উপজেলা সমাজসেবা অফিসার আবুল কালাম আজাদ, যুব উন্নয়ন অফিসার কে এম মফিজুর রহমান, আইসিটি অফিসার জনাব জয়ন্ত কুমার মন্ডল, খুলনা জেলা বিএনপির সদস্য এম. এ. হাসান, জামায়াতে ইসলামীর কয়রা সদর আমির মাওলানা মিজানুর রহমান, কোস্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সিডিও)-এর নির্বাহী পরিচালক আনারুল ইসলাম ডাবলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ অংশ। তাদের অভিজ্ঞতা ও অবদান নতুন প্রজন্মের জন্য অত্যন্ত মূল্যবান। তাই প্রবীণদের যথাযথ সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রবীণদের কল্যাণে সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন