৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৮:৪২

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক:
খুলনার লবণচরার উত্তর হরিণটানার মোঃ মনিরুজ্জামান স্ত্রীসহ নিজের বিরুদ্ধে মামলা, হামলা এবং হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনকালে প্রায় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মনিরুজ্জামান বলেন, সম্প্রতি তিনি ও তার স্ত্রী হাসনা হেনা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মনিরুজ্জামান জানান, বহু বিবাহে ও পরপুরুষে আসক্ত স্ত্রী ফাতেমাতুজ জোহরা (ফুটফুটি)’র সঙ্গে তার শ্যালক আলমগীর হোসেনের বিরোধের সৃষ্টি হয়। স্ত্রীর এসব কার্যক্রম আলমগীর হোসেন আগে জানতেন না। বিষয়টি অতি গভিরে চলে গেলে আলমগীর হোসেন গত ১৭ সেপ্টেম্বর টুটপাড়া কাজী অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে তার স্ত্রীকে তালাক দেন। পরে ২০ সেপ্টেম্বর তালাকের নোটিশ ডাকযোগে পাঠানো হয়।

মনিরুজ্জামানের অভিযোগ, এরপর থেকেই ফাতেমাতুজ জোহরা বিভিন্ন সময়ে সংসার ভাঙার অপবাদ দিয়ে তার স্ত্রী হাসনা হেনাকে প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন। এর ধারাবাহিকতায় ফাতেমাতুজ জোহরা গত ২৫ সেপ্টেম্বর বাদী হয়ে থানায় নারী নির্যাতনের একটি মামলা দায়ের করেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ২৬ সেপ্টেম্বর রাতে মামলার পরিপ্রেক্ষিতে মনিরুজ্জামান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। এবং গ্রেপ্তারকালীন সময়ে শ্যালকের বাড়িতে কেউ না থাকায় বাদীপক্ষের কয়েকজন ঘরের তালা ভেঙে প্রবেশ করে মালামাল লুটপাটের চেষ্টা করেন। যা স্থানীয়রা বাঁধা দেন।

সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, তার বড় শ্যালক মো. জাহাঙ্গীর হোসেন এবং ছোট শ্যালক আলমগীর হোসেন সরকারি চাকরিজীবী। ফাতেমাতুজ জোহরা ও তার পরিবারের পক্ষ থেকে তাদের চাকরি চলে যাওয়ার ভয় দেখানোসহ বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তাদের কাছে ৩০ লক্ষ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এসব ঘটনায় তিনি ও তার পরিবার দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে মনিরুজ্জামান তার ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হয়রানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ফাতেমাতুজ জোহারা বা তার পরিবারের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন