২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:৫৯

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ইউনিসেফ ও কেসিসি যৌথভাবে এ সভার আয়োজন করে। মহানগরীর পরিবেশ সংরক্ষণের জন্য মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সভায় উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন।

সভায় মেডিকেল বর্জ্য পৃথকভাবে সংরক্ষণের জন্য প্রতিটি হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পত্র প্রেরণ এবং মেডিকেল বর্জ্য পৃথকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না তা তদারকির জন্য স্বাস্থ্য অধিদপ্তরের ১ জন, পরিবেশ অধিদপ্তরের ১ জন, খুলনা মেট্রোপলিটন পুলিশের ১জন, বেসরকারি হাসপাতাল, কিনিক ও ডায়াগনস্টিক ওনার্স সমিতির ১ জন এবং খুলনা সিটি কর্পোরেশনের ২ জন প্রতিনিধির সমন্বয়ে ৬সদস্য বিশিষ্ট কমিটি গঠন এবং এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া কেসিসি’র রাজবাঁধ ট্রেন্সিং গ্রাউন্ডে নবনির্মিত মেডিকেল বর্জ্য ট্রিটমেন্ট প্লান্ট দ্রুত চালু করার সিদ্ধান্তও নেয়া হয়।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য কেএমপি’র সহকারী পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তর-খুলনার উপপরিচালক সরদার শরিফুল ইসলাম, খুলনা প্রেস কাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো: রবিউল ইসলাম, কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, আর্কিটেক্ট রেজবিনা খানম, ইউনিসেফ-এর ওয়াশ প্রোগ্রামের কর্মকর্তা নওশাদ আকরাম, পরামর্শক মো: আব্দুল আজিজসহ মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়োজিত বেসরকারি সংস্থা প্রদীপন ও সাদিচ্ছার প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন