২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:০০

শিরোনাম
মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মিত হলো টাগবোট ‘টিয়াখালী ক্ষোভের তীর সারজিসের দিকে, এনসিপির খুলনা জেলা আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা বাবুলের শিক্ষার্থী আজমুল হত্যায় মামলার তিন আসামী গ্রেপ্তার খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আয়োজনে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ হস্তান্তর খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৬

  • শেয়ার করুন

তাল প্রতিনিধি :”যায় বছর যায় দিন, কারিগরি শিক্ষায় মনোযোগ দিন ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা ‘তালা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’-এ ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নিতে জাঁকজমকপূর্ণ নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে এ উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়।

শিক্ষক এস এম মোতাহিরুল হক শাহিনের প্রাণবন্ত পরিচালনায় এবং অধ্যক্ষ মোঃ হাফিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন। কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।

আলোচনা ও বরণ পর্ব শেষে স্নেহলতা মন্ডল, এনামুল হক ও পপি বিশ্বাসের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন