২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৪৫

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬

  • শেয়ার করুন

মোঃ সেলিম হোসেন, তালা : সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে ভূমিজ ফাউন্ডেশনের ‘সমতার জন্য লড়ি (সজল)’ প্রকল্পের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অন্ত্যজ নেত্রী সরস্বতী দাসের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিক ইমাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাব্বীর হোসেন, সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ্বাস, আইসিটি কর্মকর্তা মোতাহার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল, শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, সাংবাদিক মিজানুর রহমান, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী পরিচালক আশরাফুন নাহার আশা, অধ্যাপক রেজাউল ইসলাম, রূপালী পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান ও মো. আবুল হোসেন মাহমুদ প্রমুখ।

সম্মেলনে তৃণমূল পর্যায়ের মানুষের অধিকার, সমতা, সামাজিক মর্যাদা ও বিভিন্ন নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন