২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১০:৪২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন কর্তৃক শিশুশ্রম, ঝরে পড়া ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড ঘোষণা অপ্রতিম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ খুলনার নগরীর ২৭ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচ্ছন্নতা অভিযান শুভেচ্ছা সফরে চীন নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা

আশাশুনি প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৬

  • শেয়ার করুন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা শেষে ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য রবিউল বাশার।

প্রেসক্লাবের সভাপতি এস কে হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আকাশ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু, আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নজরুল ইসলাম, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আব্দুর সবুর, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষার, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম লিংকন। অনুষ্ঠানে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই দীপ্তিস কুমার, এড. শহিদুল ইসলাম বাচ্চু, জামায়াতের অফিস সেক্রেটারি রুহুল কুদ্দুস, যুব বিভাগের সভাপতি ডা. রোকনুজ্জামানসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবিউল বাশার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজ ও এলাকার সঠিক চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের কল্যাণে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাংবাদিকদের জন্য একটি সুন্দর ও আধুনিক প্রেসক্লাব থাকা প্রয়োজন। প্রেস ক্লাবের ভবনের সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা আমি বেশ আগে থেকে জেনেছি। ইতিমধ্যে সহযোগিতা করেছি, আগামীতে আমরা প্রয়োজনীয় সহযোগিতা দিতে চেষ্টা অব্যাহত রাখবো বলে তিনি আশ্বস্থ করেন।

আলোচনা সভা শেষে এমপি রবিউল বাশার অতিথিদের সাথে নিয়ে প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন