২৮শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:০৮

শিরোনাম
খুলনায় ট্রাস্টি বোর্ডের বিরোধে অস্থির নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, অনিশ্চয়তায় তিন হাজার শিক্ষার্থী একই নামের বিভ্রান্তিতে খুলনায় নির্দোষ ব্যক্তি গ্রেপ্তার, প্রকৃত আসামি অধরা আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‌্যালি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এডিপি কার্যক্রমের পর্যালোচনা ও মূল্যায়ন কর্মশালা অনুষ্ঠিত খুলনায় তাঁতি দল নেতা হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির

খুলনায় নৌবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ আসামি আটক

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা : খুলনায় অস্ত্রসহ একাধিক মামলার আসামী শামীম বন্দে ওরফে বাবু নামে একজনকে গ্রেফতা করেছে নৌবাহিনী। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নিকট হতে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। শামীম বন্দে ওরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু মঈনের অনুসারী।

উল্লেখ্য, সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন