২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১০:০৩

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বিপিএইচসিডিওএ খুলনা জেলার শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: মার্চ ২০, ২০২৫

  • শেয়ার করুন

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন (বিপিএইচসিডিওএ), খুলনা জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় নগরীর ময়লাপোতাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিএইচসিডিওএ’র বিভাগীয় কমিটির সভাপতি ও খুলনা জেলা শাখার সভাপতি ডা. গাজী মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে ডা. মোস্তফা কামাল, ডা. এম. আর. খান, ডা. মোল্লা হারুন-অর-রশীদ, অধ্যাপক ডা. বঙ্গ কমল বসু, সাংবাদিক ফারুক আহমদে, সাধারণ সম্পাদক ডা. গৌতম রায়, সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুমার দাস, দপ্তর সম্পাদক মো: রুহুল আমিন, সমাজ কল্যাণ সম্পাদক শামীম আরা নীলা, ক্রীড়া বিষয়ক সম্পাদক অসিত বরণ বিশ্বাস, কার্যকরী পরিষদের সদস্যবৃন্দরা হলেন ডা. সৈয়দা জাহানারা মাহমুদ, ডা. মো: মেহেদী হাসান, ডা. নাজদান লস্কর, মো: হাবিবুর রহমানসহ সদস্যবৃন্দ। ইফতারপূর্ব দোয়া পরিচালনা করেন সংঠনের কোষাধ্যক্ষ ডা. এম. বি. জামান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন