২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১১:২৩

শিরোনাম
খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত কোনো অভাবই স্বপ্নের চেয়ে বড় হতে পারে না খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নৌবাহিনীর জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪

  • শেয়ার করুন

ঢাকা, ২৬ মার্চ ২০২৪ ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২৬-০৩-২০২৪) নৌ অঞ্চলসমূহে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন করা হয়। জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন নৌ অঞ্চলসমূহের মসজিদে শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিসমূহে সর্বস্তরের সামরিক/অসামরিক সদস্যদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চিত্র “অসমাপ্ত মহাকাব্য’ এবং “মুজিবনগর : বাংলাদেশের প্রথম রাজধানী’ প্রদর্শন করা হয়। এছাড়া বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এবং শিশু নিকেতন যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং মোংলা কর্তৃক মহান স্বাধীনতা
ও জাতীয় দিবস সম্পর্কে রচনা, আবৃত্তি ও ক্রীড়া প্রতিযোগিতাসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন এবং পুরস্কার বিতরণ করা হয়।


দিবসটি উপলক্ষ্যে বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল খুলনায় বানৌজা শহীদ আখতার উদ্দিন, নেভাল বার্থ দিগরাজ এ বানৌজা তুরাগ, মেরিন ওয়ার্কশপ জেটি বরিশাল এ বানৌজা শহীদ দৌলত, বিআইডব্লিউটিএ ঘাট চাঁদপুর এ বানৌজা সালাম, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জে বানৌজা অদম্য, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা প্রত্যাশা এবং সদর ঘাট, ঢাকা-এ বানৌজা তিতাস দুপুর ১২টা হতে বিকাল ৪টা পর্যন্তসর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়। এ সময় নৌবাহিনীর জাহাজসমূহ পরিদর্শনের জন্য বিপুল জনসমাগম হয়। দিবসটি পালনের অংশ হিসেবে নৌ অঞ্চলসমূহে সকল জাহাজ ও ঘাঁটিতে পতাকা দ্বারা সজ্জিত করা হয় এবং সন্ধ্যা হতে মধ্যরাত পর্যন্তআলোকসজ্জা
করা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেইনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন