২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৩:৫৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

পশুরে ক্লিংকার নিয়ে ডুবে গেছে লাইটার জাহাজ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের পশুর নদীতে সাড়ে ৮০০ মেট্রিকটন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে ‘আনমনা-২’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় টার্ন (ঘোরার) সময় এ দূর্ঘটনা ঘটে। তবে এসময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরিয়ে নদীর কূলে উঠে গেলে প্রাণে বেঁচে যান তারা।
জাহাজটির মাষ্টার এনায়েত হোসেন এ তথ্য করে জানান, বন্দরের চার নম্বর বয়ায় অবস্থান করা বাংলাদেশী পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি জাহান ব্রাদার্স ‘ থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই করে রবিবার বিকেলে পশুর নদীর কাইনমারী এলাকায় নোঙ্গর করি। পরে এ ক্লিংকার নিয়ে খুলনার রুপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির ‘সেভেন রিংকস’ সিমেন্ট ফ্যাক্টরীতে রওনা হওয়ার সময় রাত সাড়ে ৮টায় জাহজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। এসময় জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরিয়ে নদীর কূলে উঠে প্রাণ বাঁচান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে বন্দরের চার নম্বর বয়ায় নোঙ্গর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রবিবার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সড়ে ৮০০ মেট্টিকটন ক্লিংকার বোঝাই করে। রাতে দূর্ঘটনার পর ঘটনাস্থলে বন্দরের মুরিং বোট এমভি হিরা নামে একটি জলযান রওনা হয়েছে।
বন্দরে নৌ চ্যানেল নিরাপদ রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন