৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:০৬

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৫ সহোদরের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২

  • শেয়ার করুন

কুষ্টিয়ার দৌলতপুরে পূর্ব শত্রুতার জেরে ওয়াজেদ আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার দায়ে আপন ৫ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের মৃত বকস মন্ডলের ছেলে গোলাম মোস্তফা, জানবার, আব্দুল মান্নান মন্ডল, হান্নান ও আলাউদ্দিন। তাদের মধ্যে হান্নান পলাতক রয়েছেন। রায় ঘোষণার সময় অপর চার আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর পরই তাদের পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৪ মার্চ দিবাগত রাতে জমি ক্রয় সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে আসামিরা হাসুয়া, ছোরা, তরবারি, রামদা, বাঁশের লাঠি, রড ইত্যাদি অস্ত্র দিয়ে ওয়াজেদ আলীর ওপর আক্রমণ করেন। তারা ওয়াজেদ আলীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। ঘটনার দিন নিহতের ছেলে বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন।

তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত ধার্য তারিখে আদালতের বিচারক মামলার আসামিদের শাস্তির আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, পূর্ব শত্রুতার জের ধরে হত্যা মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আপন পাঁচ ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন