৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১২:৫৫

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় আল্লাহকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট : যুবক আটক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২২

  • শেয়ার করুন

মোংলায় ফেসবুকে মহান সৃষ্টিকর্তা আল­াহকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেয়ায় সুরাজ অধিকারী (২২) নামে এক যুবককে আটক করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে মোংলা উপজেলার জয় খা গ্রামের আত্মীয়ের বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর তার নামে ধর্মীয় অনূভুতিতে আঘাতের অভিযোগ এনে মামলা দিয়ে পুলিশ তাকে জেল হাজতে পাঠায়।
সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল এ তথ্য জানিয়ে বলেন, উপজেলার দিগরাজের বাসিন্দা শুভ্র অধিকারীর ছেলে সুরাজ অধিকারী শুক্রবার সকালে এস ডি অফিসিয়াল পেজ নামে একটি আইডি থেকে মহান আল­াহকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়। এটিতে ইসলাম ধর্মের মানুষের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীও এটি অবহিত হলে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে শনিবার দুপুরে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিকেলে তার নামে মামলা দায়ের শেষে বাগেরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান মোংলা সার্কেলের সিনিয়র এসপি মোঃ আসিফ ইকবাল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন