২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:১৪

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

যশোর বোর্ডের এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২

  • শেয়ার করুন

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় চলমান এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। রুটিন অনুযায়ী শনিবার এ পরীক্ষা হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার একটি পরীক্ষাকেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষার সময় বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) বিতরণ করা হয়। এ কারণে শুধুমাত্র এমসিকিউ স্থগিত করার কথা জানান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র। তবে রুটিন অনুযায়ী শনিবার বাংলা দ্বিতীয় পত্র (সৃজনশীল) বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের জায়গায় বাংলা দ্বিতীয় পত্রের (এমসিকিউ) বিতরণ করা হয়। পরীক্ষা নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি যাতে না হয় সে কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তঃশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

তিনি আরও জানান, প্রশ্নপত্র বিতরণে এমন ত্রুটির জন্য কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোনো ভূমিকা দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত করেছে সেখান থেকে এ সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরও বিষয়টি তদন্ত করা হবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন