৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার,বিকাল ৪:১১

শিরোনাম
মোড়েলগঞ্জে মাদকের প্রতিবাদ করায় মিথ্যা মামলার অভিযোগ, খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পাইকগাছায় খুবির দ্বিতীয় কৃষি ক্যাম্পাসকে ‘বিজ্ঞানী পি সি রায় কৃষি ইনস্টিটিউট’ নামকরণের দাবিতে স্মারকলিপি খুলনায় প্রাথমিক বিদ্যালয়ে জীবনদক্ষতা-ভিত্তিক শিক্ষা চালুর লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র পাঠ্যক্রম উন্নয়ন কর্মশালা খুলনা নগরীতে ভূমি ব্যবহার, আবাসন ও উন্মুক্ত স্থান বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত খুলনায় ওয়ার্ল্ড ভিশনের WEE প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তাদের নগদ অর্থ সহায়তা সিএসএস’র ঢাকা কার্যালয়ের নিজস্ব ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ জোরদারে খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র সমন্বয় সভা খুলনায় নারী উদ্যোক্তা ও নিবন্ধিত শিশুদের মাঝে ওয়ার্ল্ড ভিশনের মূলধন সহায়তা ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নানা অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২২

  • শেয়ার করুন

রাইস কুকারসহ রান্নার সরঞ্জামাদি ও বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্র জব্দ এবং শিক্ষার্থীকে শোকজের প্রতিবাদে বিক্ষোভ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অপরাজিতা হল ও বঙ্গমাতা হলের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (‌১৬ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে হলের তালা ভেঙে মূল ফটকের সামনে অবস্থান নেন অপরাজিত হলের শিক্ষার্থীরা। পরে তাদের সাথে সংহতি জানিয়ে অবস্থান নেন বঙ্গমাতা হলের শিক্ষার্থীসহ অন্যান্যরা। এর আগে, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রান্নার বিভিন্ন সরঞ্জামাদি হলের বাইরে রাখার নির্দেশ দেয় হল প্রশাসন।

জানা যায়, মঙ্গলবার অপরাজিতা হলের এক ছাত্রী বটি দিয়ে গলা কাটার চেষ্টা করে। এর পরই হলে ছাত্রীদের রান্না করার সরঞ্জামাদি, ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার নির্দেশ দেয় প্রশাসন। পরবর্তীতে এসব সরঞ্জাম কারো রুমে পাওয়া গেলে তার সিট বাতিল করার হুমকিও দেয়া হয়। এছাড়াও প্রশাসনের বাজে আচরণ নিয়েও ক্ষোভ আছে শিক্ষার্থীদের। এসবের প্রতিবাদেই আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলছেন, যেসব জিনিস ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেগুলো তারা ব্যবহার করতে চান। সবাই স্বচ্ছল পরিবারের সন্তান না জানিয়ে তারা বলেন, এগুলো ব্যবহার না করলে তাদের জীবনধারণই কঠিন হয়ে পড়বে। সামান্য পানি গরম করা যাবে না, চা বানিয়ে খাওয়া যাবে না; এরকম তো চলতে পারে না। যতক্ষণ না লিখিতভাবে দাবি মেনে না নেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়গা ছেড়ে না যাওয়ারও ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন