৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:৫৮

শিরোনাম
নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় ১৭নং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দের দোয়া নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নাজমুল হুদা সাগর ও তাঁর মায়ের সুস্থতা কামনায় খুলনায় বিশেষ দোয়া খুলনা মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষক কমিটির খুলনা জেলা প্রশাসনের সার্ভার রুমে আগুন ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে খুলনা বিভাগীয় দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত খুলনা শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির মানববন্ধন খুলনায় বাড়িঘর ভাঙচুর-লুটপাটের অভিযোগে সাবানা বেগমের সংবাদ সম্মেলন মংলা বন্দর দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে -মবক চেয়ারম্যান

পাইকগাছায় মামলাবাজ টিপু গাজীর বিরুদ্ধে শত শত মানুষের মানববন্ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২

  • শেয়ার করুন

পাইকগাছায় মামলাবাজ, দখলবাজ, ষড়যন্ত্রকারী,অত্যাচারী টিপু গাজীর বিরুদ্ধে শত শত জমি ও ঘের মালিকরা মানববন্ধন করেছে।
রবিবার(২৭ ফেব্রুয়ারি) সকালে পাইকগাছা উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলার কচুবুনিয়া,মঠবাটি,ভেটকা,ঘোষাল, চককুলতলা,বয়রা মৌজার জমির মালিক ও ঘের মালিকরা বলেন ঘোষাল গ্রামের কামাল আহম্মেদ শহীদ নেওয়াজ (টিপু গাজী) একজন মামলাবাজ, দখলকারী,অত্যাচারী ও ষড়যন্ত্রকারী ব্যক্তি। অত্র মৌজায় তার সামান্য জমি থাকলেও সে নিজ জমির পরিমানের চেয়ে বেশি জমিতে অবৈধ দখলে রেখে উলটো আমাদের নামে একের পর এক মিথ্যা ও হয়রানী মূলক মামলা দায়ের করে চলেছে। সে খুলনায় থাকার কারনে গ্রাম অঞ্চলের নিরীহ মানুষের নামে মামলা, লিগাল নোটিশ দিয়ে যাচ্ছে। এমন কি স্থানীয় ৭ নং গদাইপুর ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম এলাকার জমির মালিকদের পক্ষে কথা বলায় তার নামেও লিগায় নোটিশ দিয়েছে। আমরা এর নিন্দা ও প্রতিবাদ যানাই। মানববন্ধনে বক্তব্য রাখেন চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া,এস এম মোজাম্মেল হক,এন এম জাহাঙ্গীর আলম, আজু মোল্লা, মোবারক সরদার, রেজাউল করিম,মনোজ বিশ্বাস,সাজ্জাত, নুরু শেখ, মোজাহার গাজী,সুব্রত সরদার, আফছার উজ্জামান, আবু হাসান, নাজমা আক্তার,আসলাম পারভেজ, আলমগীর হোসেন, জাকিরুল নায়েব,আলিম সরদার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন