২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১১:২১

শিরোনাম
খুলনার ৩০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি দিল সিএসএস সিএসএস এবং পল মুন্সী দেশের মানুষের আস্থা ও মানবসেবার এক অবিচ্ছেদ্য নাম-খুলনার জোনাল ম্যানেজার শফিকুল ইসলাম খুলনায় অরুণোদয়ের বার্ষিক পরীক্ষা সম্পন্ন আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতির আহ্বান জামায়াত আমীরের রেভারেন্ড পল মুন্সী স্মরণে খুলনার পূর্ব রূপসায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শিশু সুরক্ষা নিশ্চিতকল্পে সিভিএ বিষয়ক অংশগ্রহণমূলক উন্নয়ন কর্ম-পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত খুলনায় আরএকে সিরামিকসের নতুন ফ্যাক্টরি আউটলেট উদ্বোধন সরকারের পাশাপাশি খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল সেবা পদক পেলেন খুলনার মোঃ শফিকুজ্জামান

মোংলায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবকের মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২

  • শেয়ার করুন

বাগেরহাটের মোংলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অপর আরোহী।

সোমবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে দিগরাজ এলাকায় নৌবাহিনীর ঘাঁটির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজন (৩৫)। তিনি খুলনার সোনাডাঙ্গার করিমনগর এলাকার আ. রবের ছেলে। আহত রাসেল (৩০) একই এলাকার মো. বুলবুলের ছেলে।

পুলিশ ও বন্দর হাসপাতাল সূত্র জানায়, মোংলাগামী যাত্রীবাহী বাস ও খুলনাগামী মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটির সামনের চাকা বাসের সামনের দিক থেকে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চালক রাজন (৩৫) মারা যান।

এ সময় গুরুতর আহত হন রাজনের সঙ্গে থাকা আরোহী রাসেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নেন। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মোংলা বন্দর হাসপাতালের চিকিৎসক গোলাম রাব্বী প্রিন্স বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর যুবককে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনায় পাঠানো হয়েছে।

মোংলা থানার উপ-পরিদর্শক (এসআই) জ্যোতির্ময় ফৌজদার বলেন, খবর পেয়ে বাসটি আটক ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। ঘটনার পর বাসের চালক পালিয়ে যান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন